


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গাইবান্ধা জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক।
কৃষদদলের জেলা আহবায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ রহমান লাবু ও আনোয়ার শাহাদাত, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, মৎস্যজীবী দলের জেলা আহবায়ক পলাশ, তাতী দলের জেলা আহবায়ক সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।