1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২২০ জন দেখেছেন
খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া মাঠে যুব সমাজের আয়োজনে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা হয়ে। খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী খাদিমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে খেলা অনুষ্ঠিত হয়। চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক নেওয়াজ পারভেজ শোভন, গোলাম রব্বানী রাজা, শফিউল আলম শতাব্দী, মনিরুজ্জামান মানিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য বেনজির আহমেদ, চণ্ডিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ প্রমুখ। খেলায় পার্বতীপুর উপজেলার বারোকোনা ফুটবল একাডেমি ৩-০ গোলে ফুলবাড়ি উপজেলা একাডেমিক কে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )