1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় বিএনপির বিশাল জনসমাবেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ডিমলায় বিএনপির বিশাল জনসমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫১ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।সমাবেশ ঘিরে বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে রুপ নেয়। শনিবার(১৬ নভেম্বর)সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন,সাবেক সংসদ সদস্য-সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরি তুহিন।প্রধান বক্তা জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও বিশেষ বক্তা সাধারন সম্পাদক জহুরুল আলম।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন,জিয়া পরিষদ নীলফামারীর আহ্বায়ক আবু সাদেক চৌধুরি লুলু,জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল,সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরি,নীলফামারী পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরি,ভোগডাবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম (কালু) প্রমুখ।জনসমাবেশে উপজেলা নেতৃবৃন্দের পাশা পাশি দশ ইউনিয়ন থেকে হাজার হাজার যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল শ্রমিক দল,ছাত্রদল,মহিলা দল, বিএনপিসহ এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )