1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম ঢেকেছে ঘন কুয়াশায়, হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

কুড়িগ্রাম ঢেকেছে ঘন কুয়াশায়, হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ জন দেখেছেন
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে বেড়েছে ঘন কুয়াশা ও ঠান্ডার তীব্রতা। মধ্যরাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেঁকে থাকছে বিস্তীর্ণ জনপদ।এ সময় সড়কে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে বাস ট্রাক ও মোটরসাইকেল পরিবহন।বিশেষ করে অটোরিকশা চালক ও খেটে খাওয়া মানুষগুলো পড়ছে চরম ভোগান্তিতে।
সোমবার(১৮  নভেম্বর)  সকাল ৭ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
দেখা গেছে, ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে। কুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধিতে সময় মতো কাজে যেতে পারছেন না অনেকে।ফলে বয়স্ক ও শিশুদের মাঝে  ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ  এলাকার দ্বীলিপ বলেন, কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। সাথে ঠান্ডাও অনেক অনুভূত হচ্ছে।বর্মানে যে কুয়াশা দেখছি,পৌষ মাঘ মাসে বুঝি ঘর হতে বের হওয়া যাবে না।
ওই এলাকার রিক্সা চালক সাইদুল বলেন,দিন যতই যাচ্ছে কুয়াশা ও ঠান্ডার প্রকোপ বেড়েই চলছে।গাড়ি নিয়ে বের হলে ঘন কুয়াশা পড়ে শরীরের গরম কাপড় ভিজে যায়। এছাড়া সকালে কুয়াশার কারণে রাস্তা দেখা যায় না।মানুষের চলাচল কম থাকলে আয় করি কেমনে।আমাদের খুব সমস্যা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে  সর্বনিম্ন তাপমাত্রা ১৭ -২১ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। তবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )