1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে শহীদ জিয়া পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে শহীদ জিয়া পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪১০ জন দেখেছেন

নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে শহীদ জিয়া পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার এবং বিশেষ অতিথির বক্তব্য বলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা বিএনপির অন্যতম নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন।

 

শহীদ জিয়া পরিষদ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, জেলা তাঁতী দলের সদস্য সচিব মো. জুয়েল রানা, শহীদ জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. সাব্বির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।

 

পরে সেখানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‌্যালিতে শহীদ জিয়া পরিষদের সৈয়দপুর জেলা, থানা ও পৌর কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )