1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ধান কুড়িয়ে অন্ন যোগায়  হতদরিদ্র নারীরা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ধান কুড়িয়ে অন্ন যোগায়  হতদরিদ্র নারীরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানুষের ধান কুড়িয়ে অন্ন যোগায় শতশত দরিদ্র নারী। এদের কারও জমি নেই, শুধু মাত্র দুই শতাংশ জমিতে ভিটেমাটি।
সারা বছর জুড়ে অভাব অনটন যেন তাদের নিত্য সঙ্গী। উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় হত দরিদ্র শতশত নারী জমিতে পড়ে থাকা কিছু ধান সারাদিন না খেয়ে ধান কুড়িয়ে থাকেন। ধান সংগ্রহ করার সময় তারা ঝাঁড়ু, ডালি, ব্যাগ ও কুলা ব্যবহার করেন।
জমিতে ধান কুড়িয়ে চরাঞ্চলের নারীসহ বিভিন্ন এলাকার শতশত নারী জীবিকা নির্বাহ করেন। তারা মুলত বছরে আমন ধান কাটা ও মাড়াই মৌসুমে মানুষের জমিতে ধান কুড়ান। এই মৌসুমে তারা ধান কুড়ানিতে ব্যস্ত সময় পাড় করছেন সাহেবা বেগম, সেতারা বেওয়া ও জরিনা বেগম।
শুক্রবার দুপুরে কথা হয় তাদের সঙ্গে। তাদের প্রত্যেকের বাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকায়। তারা জানান, বাহে জমি-জমা থাকলে কি আমরা এভাবে ধান কুড়িয়ে জীবিকা নির্বাহ করি। এর মধ্যে সেতারা বেওয়ার স্বামী নেই। মেলেনি বিধবা ভাতা। অনেক কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন তারা।
সাহেবা বেগম জানান, কিছুই নেই। অনেক কষ্টে জীবন জীবিকা নির্বাহ করছি। এই ভর দুপুরে তার এতিম প্রতিবন্ধী নাতিকে নিয়ে ধান কুড়াতে যান।সারাদিন ধান কুড়িয়ে ৫ থেকে ৭ কেজি ও কোন কোন দিন সর্বোচ্চ ১০ কেজি ধান সংগ্রহ করেন তিনি। তিনি আরও জানান আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত ধান কুড়ানো যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )