


” নারী কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও ৯ ডিসেম্বর” বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় র্যালি, আলোচনা সভা এবং “জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে জয়িতাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ইসফাকুল কবীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর, ছাত্র সমন্বয়ক সোহান প্রমুখ।