1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সপ্তাহব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ জন দেখেছেন

গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।

 

অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর স্পন্দন শিল্পীগোষ্ঠী ও অন্তরঙ্গ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গানাসাস শিল্পীবৃন্দের আলোচনা, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ ডিসেম্বর চিন্তক সাংস্কৃতিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৮ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, আলোচনা, গুণীজন সম্মাননা ও নাটক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )