1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ আটক এক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ আটক এক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে অটো রিকশা ও মোটর সাইকেলসহ সাড়ে  ৬ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার গোরকমন্ডল এলাকায় লাল-কালো রংয়ের ১৫০ সি সি পালসার মোটর সাইকেলের গতিরোধ করলে গাড়ী চালক ওই এলাকার হাসেম আলীর ছেলে মোস্তফা কামাল (৪৫) মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল তল্লাশি চালিয়ে সিট কভারের নীচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
অপর দিকে শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার আটিয়াবাড়ী এলাকায় এস আই রাকীবের নেতৃত্বে একদল পুলিশ একটি অটোরিকশা তল্লাশি করে ২০বোতল ফেন্সিডিল ও অটো রিকসাসহ অটো চালক নুরনবী মিয়া (২৩)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটক নুরনবী উপজেলার ধর্মপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )