1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ৫ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র দিল ওব্যাট | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সৈয়দপুরে ৫ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র দিল ওব্যাট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল করা হয়েছ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চাঁদনগরে সংগঠনটির কার্যালয় চত্বরে কানাডা ভিত্তিক উন্নয়নমূলক সংস্থা ওব্যাটের অর্থায়নে ওই সব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ও আমিরুজ্জামান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে অভিভাবক আকবর আলী খান, প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী ইরফান আজম, ইনচার্জ জামিল হাসান ও খুরশিদ আলম, হিসাবরক্ষক মেরাজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে মেহেজিস ফরিদের সঞ্চালনায় অতিথিরা বলেন, ওব্যাট যেভাবে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তারা ওব্যাটের মহতি এসব কর্মকান্ডের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শীতবস্ত্র নিতে আসা শহরের গোলাহাটস্থ ৩ নং ক্যাম্পের বাসিন্দা জুবেদা বেওয়া (৭৬) ও গার্ডপাড়া এলাকার মো. সালাম (৫২) প্রচন্ড শীতে তাদের মতো অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য ওব্যাটের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতো অনেকে বলেন, শীতবস্ত্র পেয়ে কিছুটা হলেও তারা শীতের কষ্ট থেকে রেহাই পাবেন।

 

প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী ইরফান আজম বলেন, কানাডার অর্থায়নে সেবামূলক উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি সৈয়দপুর ছাড়াও বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে। এছাড়া অসহায় ও দুস্থদের জন্য সহায়তামূলক নানামুখী কর্মসূচি পালন করছে। তিনি বলেন, নতুন করে মাত্র ২০ টাকা টোকেনে ডেন্টাল চিকিৎসা এবং কোরআন শিক্ষা প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সামজিক সচেতনতামূলক নানা কাজ করছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )