এ সময় উপজেলা প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গসংগঠন,প্রেসক্লাব,বনিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেপুষ্পমাল্য অর্পণ করা হয় ।পরে উপজেলা চত্বরে আলোচানা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপর দিকে মহান বিজয় দিবস,বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্বরণীয় গৌরবময় এই দিন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা মাঠ চত্বরের ৩ শতাধিক মুক্তিযোদ্ধাদেরকে এ সংবর্ধনা দেয়া হয় । সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার রেহেনুমা তারান্নুম ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুল রহমান , প্রানি সম্পদ অফিসার আরিফুল রহমান কনক অফিসার ইনচার্জ মামুনর রশীদ , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ ।