1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এমপিথ্রিতে মাটি তোলার সময় আব্দুল ওয়াহেদ (৫৫) নামে এক শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাশে করতোয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াহেদ একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি মাটি কাটা শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, অবৈধ বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় করতোয়া নদীর তীরে এমপিথ্রিতে বালু-মাটি তুলছিলো শ্রমিক আব্দুল ওয়াহেদ। মাটি তোলার একপর্যায়ে মাটির চাপা ভেঙে শরীরের ওপর পড়ে। এতে হাত ও পা ভেঙে যায়। এসময় তার সঙ্গে থাকা এমপিথ্রি চালক তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, মাটি কাটার ঘটনা সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )