1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাবার চোখের সামনেই ট্রাক্টরের চাপায় মেয়ে নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বাবার চোখের সামনেই ট্রাক্টরের চাপায় মেয়ে নিহত

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ জন দেখেছেন
নিহত
নিহত
পঞ্চগড়ের সদর উপজেলায় বাবার চোখের সামনেই মাটিবাহী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আদিবা জান্নাত নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকায় এঘটনাটি ঘটে। নিহত আদিবা একই এলাকার আনোয়ারুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজেদের বাড়ির বাইরের উঠানে ট্রাক্টরের সাহায্যে মাটি ভরাটের কাজ করছিলেন ব্যবসায়ী আনোয়ারুজ্জামান। এসময় তার ৪ বছরের মেয়ে আদিবা তার কোলেই ছিলেন। এক পর্যায়ে মাটি নিয়ে একটি ট্রাক্টর তাদের বাড়ি উঠানে আসলে আদিবাকে কোল থেকে নামিয়ে মাঠি ভরাটের জায়গা দেখিয়ে দিতে যান বাবা আনোয়ারুজ্জামান।
এসময় ট্রাক্টরটি পেছাতে শুরু করলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেন। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরটি স্থানীয়রা আটক করলেও পরে ছেড়ে দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সদর থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )