1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় জেনারেল হাসপাতালের ৬ দফা দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় জেনারেল হাসপাতালের ৬ দফা দাবিতে মানববন্ধন

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৪ জন দেখেছেন

২৫০ শয্যা বিশিষ্ট গাইবান্ধা জেনারেল হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় প্রায় শতভাগ জনবল নিয়োগ সুনিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতার আয়োজনে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতনু সাহা, জেলা ছাত্রশিবিরের আরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার শাকিল, ছাত্র প্রতিনিধি মো. ফিহাদুর রহমান দিবস, নিরব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটাপের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অবকাঠামো সুনিশ্চিত, রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত, বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখার দাবি জানান। সেইসাথে অসাধু সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম দুরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ১০টি আইসিইউ শয্যা স্থাপনেরও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )