1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে জমকালো আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দেবীগঞ্জে জমকালো আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে দেবীগঞ্জ শহরের ঐতিহাসিক দেবদারু তলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে যায়। পরে সেখানে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জরো হয় ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

পরে আলোচনা সভায় বক্তরা আগামী নির্বাচনসে দলের সক্রিয় অংশগ্রহন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও আয়োজিত এই অনুষ্ঠানে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজার রহমান চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা প্রমূখসহ বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )