1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৪ টি ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা করে ৬ লক্ষ টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৪ টি ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা করে ৬ লক্ষ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন
কুড়িগ্রামের উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত  ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে উপজেলার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, ডব্লিউ এ এইচ ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা ও এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )