1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি’র পরিচিতি সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি’র পরিচিতি সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান 

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় পৌর শহরের টিএন্ডটি মোড়ে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু।
সম্প্রীতির আহবায়ক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব পার্থ দেবনাথ, যুগ্ম আহবায়ক রায়হান ফরহাদ লিখন, রতন চন্দ্র, কার্যকরী সদস্য এহসানুল হক তুষার, সুব্রত চন্দ্র সরকার, মেহবার জাহিদ, সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের আহবায়ক মুন্নাফ চৌধুরী, পৌর জাসাসের আহবায়ক রোমেল, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক সহ আরো অনেকে।
সভায় সম্প্রীতির ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )