1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পরিচিতি সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নীলফামারীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পরিচিতি সভা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট নীলফামারী সদর উপজেলা শাখার পরিচিতি সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। সংগঠনের জেলা সভাপতি ড. সৈয়দ খলিলুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক(মাধ্যমিক) সরোয়ার্দী বুলবুল।

 

বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন এবং প্রধান বক্তা হিসেবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার রাফু বক্তব্য দেন। ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক(মাধ্যমিক) মোর্শেদ আযম অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, শিক্ষক কর্মচারীদের ফ্যাসিস্ট শেখ হাসিনা চরমভাবে ব্যবহার করেছেন। বিশেষ করে যারা বিএনপি জামায়াত করতেন তাদের উপর চালানো হচ্ছে অকথ্য নির্যাতন।
বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবী পূরণ করবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )