1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

পঞ্চগড়ে রেললাইনে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত (২৭) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি নামক এলাকায় রেললাইনে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূলে একটি পতিত জমিতে রক্ত ও পায়জামা সহ একটি দেশীয় অস্ত্র (ছুড়ি) উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে নাটক সাজাতে রেললাইনের উপর ফেলে দেয়া হয় মরদেহটি। স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ সহ আলামত উদ্ধারের চেষ্টা করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রাখা হয়। একই সময় শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সোমবার রাতে ওই এলাকায় কিছু লোকজন এই নারীকে দেখতে পায়। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয় নি।
এদিকে ঘটনার অবস্থা চাঞ্চল্যকর বলছেন ঠাকুরগাঁও সিআইডি’র ইনচার্জ দেবাশীষ শাহ্। অধিকতর তদন্তে রংপুর থেকে টিম আসছে বলে জানান তিনি। পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, রেললাইনের মাঝখানের মরদেহটি পাওয়া যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে মরদেহটি লাইন থেকে পাশে নেয়া হয়। এদিকে প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে পতিত একটি জমিতে রক্ত ও পায়জামা সহ একটি দেশীয় অস্ত্র (ছুড়ি) পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে হত্যা করে রেললাইনের উপর ফেলে দেয়া হয় মরদেহটি। মরদেহের পরিচয় শনাক্ত সহ ঘটনার কারণ বের করতে কাজ চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )