1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

পঞ্চগড়ে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের (২২) নামে পঞ্চগড় সদর উপজেলার একটি সড়কের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল মোড়ে সড়কের নাম ফলক উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামের ঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয় শহীদ সাগর স্মরণীয় রোড।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলাম সহ সারা দেশের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুন সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম। তার বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )