1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রেস্তোরা মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী, সংগঠনের জেলা শাখার সভাপতি তাবারক হোসেন, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, সদস্য কাজী নাজমুল হাবীব তমাল, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ প্রমুখ।

 

বক্তারা বলেন, সরকার হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে রেস্তোরা সেক্টরের ওপর ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধি করেছে। যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে তৈরি পোশাক, রেস্তোরা, মিষ্টিসহ ৪৩টি পণ্য ও সেবার ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি অবিবেচনা প্রসূত।

 

বক্তারা রেস্তোরা সেক্টরের বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের ওপর বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )