1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে রাণীপুকুর ইউনিয়ন বিএনপি'র কমিটি ঘোষণা সভাপতি মোজাহিদ, সম্পাদক রেজা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মিঠাপুকুরে রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র কমিটি ঘোষণা সভাপতি মোজাহিদ, সম্পাদক রেজা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯১ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে আহবায়ক কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম চলছিল। শুক্রবার অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে মোজাহিদুল ইসলামকে সভাপতি, রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক ও শাহাজাদা খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ কমিটি বিশিষ্ট রাণীপুকুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক সাজেদুর রহমান রানা। রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন।
বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট আব্দুল হাদী বেলাল, এডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, মিঠাপুকুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিটুল, শামীমুল হক, মোর্শেদ হাসান সোহেল, আনোয়ারুল ইসলাম নয়ন ও হযরত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একে শফিকুল ইসলাম আজাদ, যুবদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বাবু, তাতী দলের সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রনেতা হাসান মাহমুদ, শাফিউল ইসলাম শিমুল, মহিলাদলের মমতাজ বেগম, রাজিয়া সুলতানা প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনা করেন বিএনপি নেতা রেজাউল করিম রেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )