


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ এলাকার বাসিন্দা ছাইফুল ইসলাম (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ গত ৭ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাইফুল ইসলাম মৃত দেয়ানত উল্ল্যার ছেলে এবং মৃত সারবানু নেছার সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাসা থেকে নাজিমখান বাজারে পায়ে হেঁটে যাতায়াতের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৫০৬ এবং জিডির তারিখ ১২ আগস্ট ২০২৬। ছাইফুল ইসলামের বয়স প্রায় ৬৪ বছর। তার মুখে দাঁড়ি রয়েছে, গায়ের রং শ্যামবর্ণ থেকে কালো, উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে লুঙ্গি ও গায়ে একটি গেঞ্জি ছিল। পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের পরিচয় বা ঠিকানা সঠিকভাবে বলতে নাও পারেন। এ কারণে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৮৪০৬৫৩৪৫ পরিবারের সদস্যরা তার নিরাপদে ফিরে আসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।