1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লাল কাপড় টানিয়ে  অবরোধ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

পঞ্চগড়ে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লাল কাপড় টানিয়ে  অবরোধ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২০ জন দেখেছেন
পঞ্চগড়ে আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে দ্রুতযান একপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ছয়টা থেকে সোয়া আটটা পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে  প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এসময় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়ে যায়। পরে অবরোধ তুলে নিয়ে গন্তব্যর উদ্যেশে ছেড়ে যায় আন্তঃনগর এই ট্রেনটি।
স্থানীয়দের অভিযোগ, বোদা ও উপজেলার মানুষের জন্য ঢাকা সহ অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য ‍সুবিধাজনক  রেলস্টেশন  কিসমত। তবে এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) থেকে এ স্টেশন থেকে ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার করায় স্থানীয়রা ক্ষোভে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেন। এতে শতাধিক স্থানীয় মানুষজন অংশ নেন।
স্থানীয় আবু হাসান বাবু (২৫) নামে ব্যাক্তি বলেন, এ স্টেশনটিতে ঢাকা ও রাজশাহী সহ বিভিন্ন গন্তব্যের যাত্রী যাওয়া আসা করে। তাই দ্রুতযান এক্সপ্রেসটির যাত্রা বিরতি প্রত্যাহার নয়, নিয়মিত চালু রাখা চালু রাখা হয় সে দাবিতে এলাকাবাসী অবরোধ করেছে। অবরোধের খবর শুনে ইউএনও স্যার ও পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলেন। তাদের দাবির কথা শুনেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান জানান, এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটি বিরতি ছিল। এটা দুই মিনিট বিরতি ছিল। এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয়রা সকালে যাত্রাবিরতির দাবিতে রেলস্টেশন অবরোধ করে। পরে ইউএনও মহোদয় সহ পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বিশেষ করে এ ট্রেনটির টিকেট খুবই কম বিক্রি হচ্ছে এ স্টেশনে।
আটোয়ারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সকালে কিসমত রেলওয়ে স্টেশনে অবরোধের তথ্য জেনে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি। তাদের যে বক্তব্য, তা প্রতিবাদ লিপি আকারে আমাকে দিতে বলেছি। এটা পেলে ডিসি স্যারের কাছে দিব। ডিসি স্যার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আসলে তাদের দাবি ছিল এ রেলস্টেশনে যে দ্রুতযান একপ্রেস ট্রেনটি বন্ধ ছিল, সেটা যেন পূনরায় চালু করা হয়। আর সার্বক্ষনিক যেন স্টেশনটি খোলা রাখা হয়। এমন দাবিতেই স্থানীয়রা অবরোধ করছিলেন।
উল্লেখ্য, স্টেশনটিতে দ্রুতযান একপ্রেস, একতা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল, পঞ্চগড় কমিউটার, কাঞ্চন কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করছে। দুই উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন হওয়ার কারণে দুই উপজেলার মানুষের কাছে জনপ্রিয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )