1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারুণ্যের উৎসবে ঠাকুরগাঁওয়ে সাইকেলিং প্রতিযোগীতা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

তারুণ্যের উৎসবে ঠাকুরগাঁওয়ে সাইকেলিং প্রতিযোগীতা

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ জন দেখেছেন

এসো দেশ বালাই, পৃথিবী বদলাই শ্লোগানকে সামনে রেখেঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসবে মাদক বিরোধী সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল আলম সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগীতায় জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় অর্ধশত তরুণ প্রতিযোগী সাইকেলিংয়ে অংশ গ্রহন করে।

প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী তরুন তৌসিফ শাহরিয়ার বলেন, নতুন বাংলাদেশ তৈরীতে সর্বদা প্রস্তুত। তারই অংশ হিসেবে তারা এই মাদক বিরোধী ইভেন্টে অংশ গ্রহন করছে।

 

জেলা প্রাশাসক ইসরাত ফারজানা বলেন, তরুণদের মন থেকে নেতিবাচক চিন্তা দুর করে সৃজনশীলতা সৃষ্টির জন্য আজকের এই সাইকেলিং প্রতিযোগীতা। তরুণরা যেন মাদকসেবী, সন্ত্রাসী, জঙ্গি না হয়ে উঠে তার জন্য জেলা প্রশাসন হতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )