1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জামালপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিকের দায়িত্ব পেলেন মানিক | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

জামালপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিকের দায়িত্ব পেলেন মানিক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদটি শূন্য হয়। শূন্য এ পদে মমিনুল ইসলাম মানিককে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিএনপি’র সাদুল্লাপুর উপজেলা শাখার আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস সালাম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

 

এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্য গোপন ও আওয়ামী কৃষকলীগের সঙ্গে যুক্ত থাকায় ৪নং জামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে এ পদটি শূন্য হওয়ায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মমিনুল ইসলাম মানিককে ৪নং জামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ৪নং জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু বলেন, বিএনপির সংগঠন বিরোধী কার্যক্রম দ্বারা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলামকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। পরবর্তীতে শূন্য এই পদে মমিনুল ইসলাম মানিককে দায়িত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )