1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে ক্লিনিকের নিচ থেকে ডাকছিলেন মা, ছাদ থেকে পড়ে ছেলের মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

পঞ্চগড়ে ক্লিনিকের নিচ থেকে ডাকছিলেন মা, ছাদ থেকে পড়ে ছেলের মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন
নিহত
নিহত

সদ্য ভূমিষ্ঠ খালাতো ভাইকে পঞ্চগড় জেলা শহরের প্রাইম ক্লিনিকের দুই তলায় দেখতে গিয়েছিল পাঁচ বছর বয়সী সোলায়মান। এক পর্যায়ে ক্লিনিকের তিন তলায় উঠে পড়ে ঘোরাঘুরি করছিল সে। পরে মা সালমা বেগম ছেলেকে দেখতে না পেয়ে ক্লিনিকের আশেপাশে খুঁজতে শুরু করেন। এসময় শিশু সোলায়মানের নাম ধরে ডাক দিলে ক্লিনিকের তিনতলার বারান্দায় থেকে নিচে উঁকি মারছিল শিশুটি।

 

 

একপর্যায়ে তিন তলার ছাদ থেকে পড়ে পাশের একটি একতলা ভবনের ছাদে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে থাকে তার। পরে স্বজনদের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের একমাত্র ছেলে।

 

শিশুটির চাচাতো চাচা আসাদুল ইসলাম জানায়, ওই প্রাইভেট ক্লিনিকে রবিবার সোলায়মানের খালা অরিফা খাতুনের সিজার করে একটি ছেলে সন্তান হয়। দুপুরে ভাবীর সাথে সোলায়মান তার খালাতো ভাইকে দেখতে আসে। তিনতলার বারান্দায় যে কখন উঠেছিল কেউ বলতে পারেন। তাকে দেখতে না পেয়ে ক্লিনিকের নিচ থেকে ভাবী সোলায়মানকে ডাক দেয়। এসময় তিনতলার ছাদ থেকে উঁিক দিতে গিয়ে সে পড়ে যায়। পরিবারের পক্ষ থেকে আমাদের কোন অভিযোগ নেই।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা মরদেহের সুরতহাল করেছি। শিশুটির পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত তাদের যদি কোন অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )