1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন
নিহত

নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এবং ৪ জন আহত হয়েছেন। উপজেলার মন্থেরডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল প্রায় সাতটায় ঘন কুয়াশার মাঝে যাত্রী নিয়ে একটি চার্জার অটোভ্যান গোলমুন্ডা এলাকা হতে জলঢাকা অভিমুখে আসছিল। এসময় অপরদিক ডালিয়াগামী একটি ট্রাক মুখোমুখি চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এতে আহত হন ৫জন।

 

 

আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় অটোচালক রনি ও আব্দুল গফফার নামে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান চালক রনি (৩৫)কে মৃত্যু ঘোষণা করেন।জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে কর্তব্যরত উপ সহকারী মেডিকেল অফিসার ডা. ইরফান জানান, আমরা মৃত্যু অবস্থায় একজনকে পেয়েছি। আ. সালাম(৬৫) পিতা মৃত সিরাজ,চৈতনেরঘাট,গোলমুন্ডা।

 

 

জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আজকের সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও একটি ট্রাক। যার নং-ঢাকা-মেট্রো-ট-২৪-৪৩২৭। এবং ট্রাক চালক কারিমুল(২২)নামে একজনকে আটক করা হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )