1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সৈয়দপুরে ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা  ক্রীড়া সমিতির ৫৩তম  শীতকালীন  জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর স্টেডিয়াম মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর- ই- আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা হাফেজ মো. আব্দুল মুনতাকিম প্রমুখ।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা  ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সহ-সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারী বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল- বিন- নাজির, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন শাহ্, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার,বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

গতকাল বৃহস্পতিবার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই বালক-বালিকা ভলিবল ও বালক-বালিকা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ব্যাডমিন্টন, বাস্কেট বল, টেবিল টেনিস এবং অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় রয়েছে ৪৯টি ইভেন্ট। আগামী ৪ ফেব্রæয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে এ সব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ওই দিন (৪ ফেব্রæয়ারি)  ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )