


জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) নীলফামারীর উদ্যোগে দুই’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
জেলা জাসাসের আহবায়ক আসলাম হায়াত মিল্টন ও সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, জাসাস সদর উপজেলার সভাপতি আওরঙ্গজেব সুজন ও জেলা জাসাসের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার ববি এ সময় উপস্থিত ছিলেন।