1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাতের আঁধারে শখের লিচু বাগান কেটে সাবাড়! | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

রাতের আঁধারে শখের লিচু বাগান কেটে সাবাড়!

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে শ্রী অমুল্য চন্দ্র বর্মন নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের লিচু বাগানের ১৭টি লিচু গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, উপজেলার পালশা ইউনিয়নের পুড়ইল গ্রামে। পরবর্তীতে শ্রী অমুল্য চন্দ্র বর্মন অজ্ঞাতনামার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় বাদি হয়ে গত ২৯ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৮ টি লিচু গাছের মধ্যে ১৭ টি লিচুর গাছ কাটা অবস্থায় পরে আছে। এ সময় কৃষক শ্রী অমুল্য চন্দ্র বর্মন বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। শখের বসে লিচু বাগান করেছি। কিন্তু কে বা কারা শত্রুতা করে আমার লিচু বাগানের ১৮ টি লিচু গাছের মধ্যে ১৭ টি গাছ কেটে ফেলেছে। গাছগুলো কেটে ফেলা আমার অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার এএসআই পরিতোষ এসে তদন্ত করে গেলেও এখনো কোনো অগ্রগতি দেখছিনা। আমি এর উপযুক্ত বিচার চাই।

প্রত্যক্ষদর্শী একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে রেখে গেছে তা জানিনা। সকালে বাগানে এসে দেখি ১৮ টির মধ্যে ১৭ টি গাছ কাটা।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এখনো তদন্ত চলমান। কারন হিসাবে অফিসার ইনচার্জ বলেন, অভিযোগকারী সুনির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেনি। আমরা গোপনীয়ভাবে তদন্ত চালাচ্ছি। আশাকরি দ্রুত তদন্ত শেষ করে বিষয়টির ব্যবস্থা নিতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )