1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নানা কর্মসুচিতে নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নানা কর্মসুচিতে নীলফামারীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গিকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

 

নীলফামারী সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন নীলফামারী সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
অন্যান্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বক্তব্য দেন।

 

এরআগে বনার্ঢ্য এক র‌্যালি গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নীলফামারী সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সহিদুল হক জানান, রচণা, চিত্রাংকণ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় ৩৫জনকে পুরস্কার ও সদন পত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )