1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বিজিবির অভিযানে ৬২লাখ টাকার হেরোইন ও কোকেন উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নীলফামারীতে বিজিবির অভিযানে ৬২লাখ টাকার হেরোইন ও কোকেন উদ্ধার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে ৬২লাখ ৪০হাজার টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বুধবার দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকায় সৈয়দপুরগামী বিসমিল্লাহ পরিবহণে (টাঙ্গাইল-জ-১১-০০৬৭) অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

এরমধ্যে ৯৭০গ্রাম হেরোইন ও ৮৬০ গ্রাম কোকেন রয়েছে। উদ্ধার হওয়া মাদকের মুল্য ৬২লাখ ৪০হাজার টাকা।
৫১বিজিবি জানায়, বাসটির লকারে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে বাসটিতে অভিযান চালানো হয়।

নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) এর সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ এর পরিকল্পনা ও নির্দেশনায় একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিশেষ চেকপোষ্ট স্থাপন করে বাসটির লকারে তল্লাসী চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )