


মানবিক বাংলাদেশ ইনসাফ ভিত্তি সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে টেকনাফের উদ্দেশ্য কর্মসূচি শুরু করেছে সমতা পার্টির আহবায়ক হানিফ বাংলাদেশী। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলার তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে শুরু করেন। এসময় তিনি প্রতিদিন একটা জেলা সফরে করে জেলা শহর ঘুরে ঘুরে মানুষকে সচেতন করবেন।
কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, মানুষ রাষ্ট্র পরিবর্তন করতে চায় কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হয় সমাজ পরিবর্তন করতে হয় তারপর রাষ্ট্র এমনিতে পরিবর্তন হয়ে যাবে। সমাজে মানুষের মধ্যে দিনদিন মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। মানুষ উপর মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে।
দিনদিন মানুষ প্রতিহিংসা প্ররায়ণ হয়ে উঠছে ভিন্নমত হলেই একজন অন্যজনে কুপিয়ে পিঠিয়ে হত্যা করছে। সমাজ দিনদিন অমানবিক হয়ে উঠছে। মানুষকে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কর্মসূচিতে আমি দেশবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরোও বলেন,আমি তেঁতুলিয়া থেকে কর্মসূচি শুরু করেছে প্রতিদিন একটা জেলা সফরে করে আগামী মাসে টেকনাফ গিয়ে এই কর্মসূচি শেষ কর বো।জানা যায়, হানিফ বাংলাদেশী দীঘদিন যাবত দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন জন্য এবং দুর্নীতি দুশাসনের বিরুদ্ধে ৬৪ জেলায় পরপর চারবার প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ৪৯৫ উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দিয়েছে।
দীঘ ছয় বছর ধরে বিভিন্ন কর্মসুচি গুলো পালন করেছেন। কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।এর আগে,গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সমতা পার্টি আহ্বায়ক হিসেবে হানিফ বাংলাদেশীকে রেখে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মৌলিক অধিকারের সমতা, বিশ্বাস ও মতপ্রকাশের স্বাধীনতা, উদার গণতন্ত্র এই তিন মূল নীতির ভিত্তিতে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে জানায় দলটি।