1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

নীলফামারীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ শেষ হয়েছে। সোমবার বিকেলে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক এ সময় উপস্থিত ছিলেন।

 

এতে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলা পর্যায়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি, অ্যাথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বিজয়ীরা অঞ্চল পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )