


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। জেলা শহরের বড়মাঠে ইসলামী ছাত্র শিবির ‘নীলফামারী শহর’ শাখা এর আয়োজন করে। মঙ্গলবার সকালে ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোর্শেদ আলম, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট তহিদুল ইসলাম বক্তব্য দেন।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারী মাজেদুল ইসলাম।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হবে। বিশেষজ্ঞ আটজন চিকিৎসক চিকিৎসা সহায়তা প্রদান করবেন। বলেন, মেডিসিন, শিশুরোগ ছাড়াও ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে এতে।