


নীলফামারীতে বাউল গানের আসর ‘সাধুমেলা’ অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগীতায় এই আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসমিন ওপেল ও নাট্য ব্যক্তিত্ব মাসুদ বিন আমিন সুমন বক্তব্য দেন।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু এতে সভাপতিত্ব করেন। আসর পরিচালনা করেন যুব ফোরামের সাধারণ সম্পাদক মারুফ খান। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু জানান, আসরে ২০জন বাউল শিল্পি সঙ্গিত পরিবেশন করেন। এদিকে বুধবার সন্ধ্যায় বুধারু বাবুর পালাটিয়া গান পরিবেশন করা হয়।