1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর পৌরসভা এলাকার ৫টি মন্দিরের কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সৈয়দপুর পৌরসভা এলাকার ৫টি মন্দিরের কমিটি গঠন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা এলাকার পাঁচটি মন্দিরের  নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি শহরের শহীদ তুলশীরাম সড়কের হীরালাল ঠাকুরবাড়ী কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত বিশেষ সভায় ওই কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও  সৈয়দপুর রাজনৈতিক  জেলা বিএনপির সহ-সভাপতি সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)। বিশেষ অতিথি ছিলেন  সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সহ সভাপতি রতন সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সৈয়দপুর সাংগঠনিক জেলার যুগ্ম আহবায়ক মনোজ কুমার গোস্বামী।
সুখরঞ্জন দাসের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক গোপাল চন্দ্র রায়, রতন কুমার আগরওয়ালা, বিকাশ পোদ্দার, জগলাল দাস, প্রফুল্ল চন্দ্র ঘোষ, তারক বন্ধু ব্রহ্মা, প্রতিমা রানী রায়, সমর বিশ্বাস, কিশোর প্রসাদ, মানস কুমার দাস, বাদল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলায় যুগ্ম-আহবায়ক সমাজসেবক টিকেন্দ্রজিৎ রায় মিরু।সভায় শহরের পাঁচটি মন্দিরের সার্বিক উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সকলের সর্বসম্মতিতে শহরের পাঁচটি মন্দির পরিচালনায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনীতদের নাম ঘোষনা করা হয়।
এতে  কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি মনোনীত করা হয়েছে শিল্পপতি রাজকুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি  ও কোষাধ্যক্ষ তারক বন্ধু ব্রহ্মা। গোপাল জিঁউ মন্দিরের সভাপতি হয়েছেন এ্যাডভোকেট তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক রতন কুমার আগরওয়ালা ও  কোষাধ্যক্ষ প্রবীণ সিংহানিয়া।নয়াটোলা শিব মন্দিরের সভাপতি টিকেন্দ্রজিৎ রায় মিরু, সাধারণ সম্পাদক রনজিৎ ঠাকুর ও কোষাধ্যক্ষ বিমল কুমার দাস।বুড়িমার থান মন্দিরের সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস বাপ্পা ও কোষাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।বিষ্ণু মন্দিরের সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক মনোজ গোস্বামী ও কোষাধ্যক্ষ জীবন কৃষ্ণ পাল।
কেন্দ্রীয় হীরালাল ঠাকুরবাড়ী মন্দিরের সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি ও কোষাধ্যক্ষ  অনিল কুমার আগরওয়ালা। এদিকে, আগামী এক মাসের মধ্যে মন্দিরগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১৪ সদস্যের একটি সার্চ কমিটির গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন এ্যাডভোকেট তুষার কান্তি রায়, রাজকুমার পোদ্দার রাজু, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সুখরঞ্জন দাস, রতন সরকার,  মনোজ গোস্বামী, সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সমর বিশ্বাস, প্রফুল্ল্য চন্দ্র ঘোষ, তারক বন্ধু ব্রহ্মা, দিলীপ কুমার সরকার, টিকেন্দ্রজিৎ রায় মিরু, বিকাশ পোদ্দার, প্রতিমা রানী রায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )