1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নীলফামারীতে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয়ে ২ কেজি ১৭০গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন। রোববার সন্ধ্যায় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয় নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে।

 

 

এ সময় ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজে (বগুড়া জ-১১-০০৬১) তল্লাসী চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয় উদ্ধার হওয়া মাদকের মুল্য ৪৩লাখ ৪০ হাজার টাকা।
নীলফামারী ব্যটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি এর পরিকল্পনা ও নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )