1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এবং একই কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমা সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহিন, সহ-সভাপতি অধ্যক্ষ মো. আব্দুস্ সাত্তার পাটোয়ারী, যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ খান, সদস্য ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ্, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং হাজারীহাট স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নুর – ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী। এর আগে অনুষ্ঠানের শুরুতেই সকালে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল মতিন ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মাহবুব হাসান।

 

বিকেল চারটায়  শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় ৪৪ টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ মো. বাবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজাসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, প্রতিষ্ঠানের অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )