ফুলবাড়ীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপলোডের সময় :
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
১৮৯
জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএন ও রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সমন্বয়ক রাব্বি, সাংবাদিক জাহাঙ্গীর আলম।