1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর সেনানিবাসে কোর অব ইএমইর বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সৈয়দপুর সেনানিবাসে কোর অব ইএমইর বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইএমই’র বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান এসবিপি,ওএসপি,এসজিপি,পিএসসি সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার এন্ড স্কুলে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানানো হয়।

এ সময় তাকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লে. জেনারেল মো. মাইনুর রহমান, ওএসপি,এসইউপিএ ডব্লিউসি, পিএসসি, কোর অব ইএমই’র নবনিযুক্ত কর্নেল কমান্ডার মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মোহাম্মদ মেজর জেনারেল কামরুল হাসান।

 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, এ্যাডজুটেন্ট জেনারেলসহ সেনাসদর এবং কোর অব ইএসইর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিনায়ক সম্মেলনে কোর অব ইএমইর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী যেমন, প্রশিক্ষণ,প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং কোর অব ইএমই’র অধিনায়কদের উদ্দেশ্যে কোরের তথা সেনাবাহিনীর উন্নয়নকল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কোর অব ইএমই’র গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন।

তিনি আধুনিক ও যুগপোযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ েেমাকাবেলায় প্রস্তুত থাকার জন্য সেনাসদস্যের প্রতি আহবান জানান। ইএমই’র প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )