1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক আব্দুল হান্নানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক আব্দুল হান্নানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন
বাংলাদেশ টেলিকমিউনিকেন্স কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) সৈয়দপুর কার্যালয়ের জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল হান্নানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিটিসিএল সৈয়দপুর কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্  করেন বিটিসিএল নীলফামারী কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক এস এম বিশু চন্দ্র রায়।
এতে অতিথির বক্তব্য রাখেন বিটিসিএল রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল রাজ্জাক, বিটিসিএল রাঙ্গামাটি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ, জেড, এম তাইয়ার, বিটিসিএল পাবনা অফিসের সহকারী ম্যানেজার জাহিদ হাসান ও বিটিসিএল রংপুর এর সহকারী ব্যবস্থাপক এ এস এম বোরহান আহমেদ।
এছাড়াও  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী অতিথি জুনিয়র সহকারী ব্যবস্থাপক আব্দুল হান্নান, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সিনিয়র টেলিফোন অপারেটর (অবঃ) দিলরুবা খানম ও জুনিয়র লাইনম্যান  মো. শফিকুল ইসলাম লেবু প্রমুখ।
জুনিয়র লাইনম্যান নুর আলম সরদারের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিটিসিএল রংপুর এর সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) আব্দুল মতিন, জুনিয়র সহকারী ব্যবস্থাপক মোছা. মোকাররমা, জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. ওয়াহেদুজ্জামানসহ বিটিসিএল নীলফামারী ও সৈয়দপুর কার্যালয়ের বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষে বিদায়ী অতিথি জুনিয়র সহকারী ব্যবস্থাপক আব্দুল হান্নানকে বিটিসিএল সৈয়দপুর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।  উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুল রাজ্জাক ওই উপহার সামগ্রীগুলো তুলে দেন। এছাড়াও ডিজিএম নিজেও তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে বিদায়ী অতিথিকে উপহার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )