1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেফতার দুই | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেফতার দুই

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন
গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ এবং ছাত্র লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে জেলা শহরের রেলগেট থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের (বহিষ্কৃত) উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড় এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (২৭)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )