1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ফুলন্ত মরদেহ উদ্ধার  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ফুলন্ত মরদেহ উদ্ধার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ জন দেখেছেন
নিহত
নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৮) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এই দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে জানান, তার মা মন্জু বেওয়া ও প্রতিবেশীরা। তারা আরও জানান ঢাকায় গার্মেন্টসে কাজ করা অবস্থায় সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ পরে পারিবারিক ভাবে ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয়েছে। মাত্র তিন শতক জমিতে মা স্ত্রী ও সন্তানকে নিয়ে কোন রকম ভাবে টানা পোড়ানের সংসার চলতো। অভাব তাদের নিত্য দিনের সঙ্গী। তার ঘরে চার বছরের ছেলে সন্তানও রয়েছে। বাড়ীতে প্রায় সময় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়তেন এবং প্রায় সময় কোন কারণ ছাড়াই বাড়ীর জিনিসপত্র ভাংচুর ও পরিবারের উপর অত্যাচার করতো। তার মা ছেলের সুস্থতার জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হন। স্বামীর এই আঁচারণে ক্ষুব্ধ হয়ে গত ৭ মাস আগে সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে যান।
মৃত যুবকের মা মন্জু বেওয়া কান্নাজড়িত কন্ঠে জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দুপুরে বাড়ীতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যাই। এরপর বিকালে বাড়ীতে ফিরে ঘরে ঢুকতে ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা ছুঁটে আসেন। পরে প্রতিবেশিরা  ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )