1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন
পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গার্ডিয়ান অফ ক্লাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা শাখার সহ সমন্বয়কারী কাফি ইসরাম লিমন , ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম জেলা শাখার সহ সমন্বয়কারী রাইয়ান রিফাত, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজসেবক এস. এম মনিরুরজ্জামান সবুজ, আতিক বাবু ও  ফেরদাউস জুয়েল, জাসদের গাইবান্ধার জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, ইট ভাটায় কাঠ, কয়লা ব্যবহার করে ইট পোড়ানোর কাজ করছে। সাথে ইট পোড়ানোর পরবর্তীতে তার অবশিষ্ট কাঠ কয়লা কৃষি জমি ও জলাশয়ে  ফেলার ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানির দূষিত হচ্ছে। যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে যা আমাদের মানুষ ও পরিবেশ এর জন্য খুবই ক্ষতিকারক।
বক্তারা আরো বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর সকল অবৈধ ইটভাটা বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )