1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে যুবলীগ নেতা গোলাম রুবায়েত মিন্টু গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সৈয়দপুরে যুবলীগ নেতা গোলাম রুবায়েত মিন্টু গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় নীলফামারীর সৈয়দপুুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগ নেতা মো. গোলাম রুবায়েত মিন্টুকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের আতিয়ার কলোনির বাসা থেকে গ্রেফতার তাকে গ্রেফতার করেছেন সৈয়দপুর থানা পুলিশ। সে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকার মৃত. মোখলেছুর রহমানের ছেলে।

সুত্র জানায়, গত বছরের ৪ আগস্ট সৈয়দপুরে ছাত্র জনতার গণআন্দোলন চলাকালে সে সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীা ছাত্র জনতার ওপর হামলা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিসে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। ওই হামলার ঘটনায় মারাত্মক আহত হন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিয়ত পাড়ার নুর ইসলাম। পরে ওই বছরের ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করে সৈয়দপুর সন্ত্রাস ও নাশকতার মামলা করেন তিনি। এ মামলার পর পুলিশ তদন্ত শুরু করেন। তদন্তে প্রাপ্ত ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মেলায় অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোলাম রুবায়েত মিন্টুকে গ্রেফতার করা হয়।

শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানার উপ -পরিদর্শক মেহেদী হাসান খানা মারুফ, সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযান পরিচালনা করেন। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন আসামী মিন্টুকে গ্রেফতারের কথা নিশ্চিত করে করেন। তিনি জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )