1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি)শহরের কয়ানিজপাড়া অবস্থিত কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক সৈয়দ শাহ্ ফজলুর রহমান নাসিম।

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন কাজী মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো.আজমল সরকার।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, সহকারী শিক্ষক বিলকিস বানু ও কুমার অপু বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি নীলফামারী জেলা শিক্ষা অফিসার কলেজের ৫৬টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই অনুষ্ঠানে কলেজের প্লে শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )