1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ৫২দিনের তারুণ্যের উৎসবের পর্দা নামলো শুক্রবার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নীলফামারীতে ৫২দিনের তারুণ্যের উৎসবের পর্দা নামলো শুক্রবার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ জন দেখেছেন

নীলফামারীতে ৫২দিন ব্যাপী তারুণ্যের উৎসবের পর্দা নামলো শুক্রবার। এদিন কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিকেল থেকে শুরু হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান ছাড়াও ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং অমর একুশে বই মেলায় অংশ নেয়া স্টল মালিকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এতে সভাপতিত্ব করেন।

 

 

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহসিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান শহিদুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইসমাইল হোসেন ও সায়েদুজ্জামান বাবু এ সময় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে নীলফামারীতে ৫২দিন ব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়। ৩০ডিসেম্বর এই উৎসবের পর্দা উঠলেও আজ এর আনুষ্ঠানিকতা শেষ হলো মাত্র। আমরা বলি, তারুণ্যের উৎসব শেষ হয়নি, হলো যাত্রা শুরু। এই যাত্রা শেষ হবার নয়। তরুণরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে সেটি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )