1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৩৪ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বেলা ১২টায় শহরের কুন্দল এলাকায় অবস্থিত কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন ও জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন। কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ প্রভাষক কহিনূর বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক ছিলেন সহকারী অধ্যাপক মো. জুলফিকার আলী, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, জমিদাতা সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রথমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপরে শিক্ষার্থীদের মার্চপাস্ট, মনোরম ডিসপ্লে, মশাল দৌঁড় ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এছাড়াও অন্যান্য ইভেন্টের মধ্যে ছিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বনাম কলেজের শিক্ষকদের রশি টানাটানি, প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। শেষে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )